মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

আজ ১০ নম্বর বায়েক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে এক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আলামিন বাড়িয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে। দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন মোঃ তাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক, বায়েক ইউনিয়ন বিএনপি।

দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি রুমি ভূঁইয়া ও মোঃ আবুল খায়ের, উভয়েই বায়েক ইউনিয়ন বিএনপির সাবেক নেতা। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ রতন।

এছাড়াও বায়েক ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জাহিদ মোঃ সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক; মোঃ ইব্রাহিম রবিন, সদস্য সচিব; মোঃ মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক; এবং মোঃ মিঠুন কিবরিয়া, সদস্য—বায়েক ইউনিয়ন যুবদল।

অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন মোহাম্মদ তোফায়েল আহমেদ (বায়েক ইউনিয়ন কৃষক দল), জহিরুল ইসলাম জুটন (৭ নম্বর ওয়ার্ড, বায়েক ইউনিয়ন)সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দোয়া ও মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে মোহাম্মদ নাসির, আবু সাঈদ, মমিনসহ অনেকেই।

অনুষ্ঠান শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতম, বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।