শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

কায়েমপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

কায়েমপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

কায়েমপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

কায়েমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে দেশনেত্রী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল ৪টায় জাজিরার মধ্যপাড়া মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিএনপির ব্রাহ্মণবাড়িয়া–৪ আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়ার পক্ষ থেকে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কায়েমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেছুর রহমান।
দোয়া মাহফিল পরবর্তী আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া বলেন, বেগম খালেদা জিয়া নারী শিক্ষা ও নারী অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনিই দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নারীদের ক্ষমতায়নের পথ সুগম করেছেন। তিনি দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া কামনা করেন।
তিনি আরও বলেন, এই কায়েমপুর ইউনিয়নের এলাকা একসময় একজন দানবতুল্য আইনমন্ত্রীর নিয়ন্ত্রণে ছিল। তবুও আমি আমার নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছি এবং ভবিষ্যতেও আপনাদের সঙ্গে নিয়েই থাকবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন, কসবা পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. আয়ূম খান এবং কসবা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বশির চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন কামালসহ কায়েমপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন—যুবদল, ছাত্রদল, কৃষকদল, মহিলা দল, উপজেলা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। দোয়া মাহফিলে এলাকার সাধারণ জনগণও ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।