শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

হাতিয়ায় চর দখরের চেষ্টা; প্রশাসন দেখে দৌড়ে পালালেন সবাই

হাতিয়ায় চর দখরের চেষ্টা; প্রশাসন দেখে দৌড়ে পালালেন সবাই

হাতিয়ায় চর দখরের চেষ্টা; প্রশাসন দেখে দৌড়ে পালালেন সবাই

নোয়াখালী হাতিয়ায় সরকারি খাস জায়গা দখল করছিলো একটি চক্র। সংবাদ পেয়ে অভিযান চালায় উপজেলা প্রশাসন। দখলকারী সবাই দৌড়ে পালিয়ে গেলেও ২ জনকে আটক করে প্রশাসন। এ সময় তাদের ব্যবহার করা একটি ট্রলার জব্দ করা হয়।  

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সন্ধায় উপজেলার বুড়িরচর ইউনিয়নের রহমত বাজার পর্যটন এলাকা সংলগ্ন চরে এ ঘটনা ঘটে।

আটক কৃতরা হলেন, চরকিং ইউনিয়নের মৃত আব্দুর রশিদের ছেলে মোহাম্মদ আবুল কাশেম ও চরইশ্বর  ইউনিয়নের মোবাশ্বের আহমেদের ছেলে মোহাম্মদ হাশেম।

জানা যায়, একটি ভূমিহীন সংগঠনের নামে কিছু লোক জায়গা বুঝিয়ে দিবে বলে দইশতাধিক লোককে সেখানে নিয়ে যান।  সকাল থেকে তারা টাকার বিনিময়ে জায়গা পরিমাপ করে দেওয়ার কাজ শুরু করে। বন বিভাগ বাঁধা দিলেও তারা তা অমান্য করে কার্যক্রম চলমান রাখে। বন বিভাগ পরে উপজেলা প্রশাসনের সহযোগিতা চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে। প্রশাসনের উপস্থিতি দেখে দখলকারী সবাই দিক বেদিক ছুটতে থাকে। এক পর্যায়ে ২জনকে আটক করা হয়। এসময় তাদের কাজে ব্যবহৃত একটি ট্রলার জব্দ করা হয়। 

দীর্ঘদিন ধরে হাতিয়া নদীভাঙ্গা পুনর্বাসন বহুমুখী সমবায় সমিতি লিঃ নামে সংগঠনটি মানুষের কাছ থেকে নির্দিষ্ট অর্থের মাধ্যমে তাদের সংগঠনের সদস্য করে আসছিলো। এই জায়গা বুঝিয়ে দেওয়ার জন্য তারা টাকার বিনিময়ে সকলের মাঝে স্লিপ বিতরন করে। আজকে তালিকাভূক্ত সদস্যদেরকে জমি বুঝিয়ে দেওয়ার কাজ শুরু করা হয়। 

হাতিয়া নদীভাঙ্গা পুনর্বাসন বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ আবুল কাশেম এর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেন নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আলাউদ্দিন বলেন, এটি সরকারি খাস জায়গা যা এখনো বন্দোবস্ত দেওয়া হয়নি। কিন্তু কিছু লোক এটি জবরদখলের চেষ্টা করতেছিল। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়ের করা হবে।