সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বেচ্ছাসেবক নেতা হত্যা, অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা :মির্জা ফখরুল

স্বেচ্ছাসেবক নেতা হত্যা, অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা :মির্জা ফখরুল

স্বেচ্ছাসেবক নেতা হত্যা, অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা  :মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত ও অস্থিতিশীল করতেই রাজধানীতে মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি বলেন, এ ধরনের নৃশংস ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতিকারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কোনো বিকল্প নেই।

মির্জা ফখরুল আরও বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের ভোটাধিকার নিশ্চিত করা এবং দেশের জানমাল রক্ষার স্বার্থে দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায় ওত পেতে থাকা আওয়ামী ফ্যাসিবাদের দোসররা মাথাচাড়া দিয়ে উঠবে এবং দেশের অস্তিত্বকে হুমকির মুখে ফেলতে তৎপর হবে বলে তিনি সতর্ক করেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মুসাব্বিরকে হত্যা করায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। 

এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারিরা আবারো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত। দুষ্কৃতিকারিদের নির্মম ও পৈশাচিক হামলায় আজিজুর রহমান মুসাব্বির নিহতের ঘটনা সেই অপতৎপরতারই নির্মম বহিঃপ্রকাশ। 

বিএনপি মহাসচিব শোক বিবৃতিতে দুষ্কৃতিকারিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সঙ্গে নিহতের রুহের মাগফিরাত কামনাসহ শোকার্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেন।