মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইরানকে আবারও হুমকি দিলেন ট্রাম্প

ইরানকে আবারও হুমকি দিলেন ট্রাম্প

ইরানকে আবারও হুমকি দিলেন ট্রাম্প

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, বিক্ষোভকারীদের হত্যা করা হলে ইরানকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দেওয়া এই হুঁশিয়ারি এমন এক সময়ে এলো, যখন ইরানজুড়ে গত প্রায় দুই সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

রক্ষণশীল রেডিও উপস্থাপক হিউ হিউইটকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি তাদের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি-যদি তারা মানুষ হত্যা শুরু করে, তাহলে আমরা তাদের ওপর খুব কঠোরভাবে আঘাত হানবো।

সাক্ষাৎকারে হিউইট উল্লেখ করেন, বিক্ষোভে ইতোমধ্যে বহু মানুষ নিহত হয়েছেন। এ বিষয়ে ট্রাম্প বলেন, নিহতদের মধ্যে কিছু মানুষের মৃত্যু পদদলিত হয়ে ঘটতে পারে, যা আইনশৃঙ্খলা বাহিনীর সরাসরি অভিযানের কারণে নাও হতে পারে।

এর আগেও গত শুক্রবার একই ধরনের হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। সে সময় তিনি বলেন, যদি ইরান শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সহিংসভাবে হত্যা করে,  তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে।

মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৪৫ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন অপ্রাপ্তবয়স্ক বলে জানানো হয়েছে।

হিউ হিউইটের রেডিও অনুষ্ঠানে ইরানের সরকারবিরোধী বিক্ষোভকারীদের প্রতি সমর্থনের বার্তা দিতে বলা হলে ট্রাম্প বলেন, আপনাদের স্বাধীনতার পক্ষে দৃঢ় থাকতে হবে। আপনারা সাহসী মানুষ।