মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের অব্যহত ধারায় পাহাড়ি জনগোষ্ঠির মাঝে শীতবস্ত্র বিতরণ

শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের অব্যহত ধারায় পাহাড়ি জনগোষ্ঠির মাঝে শীতবস্ত্র বিতরণ

শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের অব্যহত ধারায় পাহাড়ি জনগোষ্ঠির মাঝে শীতবস্ত্র বিতরণ

শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের অব্যহত ধারায় মারিশ্যা জোন (২৭ বিজিবি)এর পক্ষ থেকে পাহাড়ি জনগোষ্ঠির মাঝে শীতবস্ত্র বিতরণ

শীতার্ত দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর আওতায়  ০৯ জানুয়ারি ২০২৬ তারিখ মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর পক্ষ থেকে বিওপি/ক্যাম্প/টিওবি/পোষ্ট কমান্ডার কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় শীতার্ত দুঃস্থ মানুষের মাঝে ১২০টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি, এডি বলেন, সাধারণ মানুষ যেন এই তীব্র শীতে কষ্টে না থাকে সে জন্য বিজিবি কর্তৃক এই ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। বিজিবি দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে ভবিষ্যতেও এই মানব জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার আশাবাদ ব্যক্ত করেন।