সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাইবান্ধায় প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইসসহ ৫২ জন আটক

গাইবান্ধায় প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইসসহ ৫২ জন আটক

গাইবান্ধায় প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইসসহ ৫২ জন আটক


গাইবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অসদুপায় অবলম্বনের অভিযোগে ৫২ জন পরীক্ষার্থীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর ৩টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত জেলার বিভিন্ন কেন্দ্র থেকে অভিযান চালিয়ে ৫২ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, ব্লুটুথ ডিভাইসসহ অন্যান্য ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়েছে।

গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষ্ণণ কুমার দাশ বলেন, পরীক্ষার সময় জেলার ২৪টি কেন্দ্র থেকে ৪৮ জন এবং কেন্দ্রে প্রবেশের সময় আরও ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে নারী পরীক্ষার্থীও রয়েছে।

গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) হেদায়েতুল ইসলাম জানান, 'প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে। প্রাথমিক শিক্ষা অফিসের একজন কর্মকর্তা বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা করবেন। এই মুহূর্তে সবার নাম-পরিচয় জানা যায়নি।'

প্রাথমিক শিক্ষক নিয়োগ–২০২৫ এর লিখিত পরীক্ষা প্রথমে ২ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর কারণে জাতীয় শোক দিবস ঘোষণা হওয়ার পর ৯ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করা হয়। পরীক্ষার সময় দুপুর ৩টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত নির্ধারণ করা হয়।

জেলাজুড়ে চার শতাধিক শূন্য পদের বিপরীতে ২৭,৬৮৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল।