মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাদকাসক্ত ছেলের নির্যাতনে আতঙ্কিত পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

মাদকাসক্ত ছেলের নির্যাতনে আতঙ্কিত পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

মাদকাসক্ত ছেলের নির্যাতনে আতঙ্কিত পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

মাদকাসক্ত ছেলের অব্যাহত নির্যাতন, হত্যার হুমকি ও অপরাধমূলক কর্মকাণ্ডে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা গ্রামের বাসিন্দা ষাটোর্ধ্ব বৃদ্ধ কুতুব উদ্দিন। নিজ সন্তানের হাত থেকে জীবন বাঁচাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি ও তার অশীতিপর স্ত্রী।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, কুতুব উদ্দিনের ছেলে শওকত আলী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদক সেবনের টাকার জন্য প্রায়ই পিতা-মাতাকে মারধর, গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে। শুধু শারীরিক ও মানসিক নির্যাতনেই সীমাবদ্ধ নয়, শওকত আলী এলাকায় চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়িত বলে অভিযোগ রয়েছে।

বৃদ্ধ বাবা কুতুব উদ্দিন জানান,“ছেলে মাদক খেয়ে প্রায়ই আমাদের মারধর করে। ঘরবাড়ি ভাঙচুর করে, টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এখন নিজের সন্তানকেই ভয় পাই।”

তিনি আরও বলেন, ছেলে ইতোমধ্যে একাধিকবার বাবা-মাকে হত্যার হুমকি দিয়েছে। ফলে প্রতিদিন উৎকণ্ঠা আর আতঙ্কের মধ্যেই কাটছে তাদের জীবন।

অশীতিপর মা কান্নাজড়িত কণ্ঠে বলেন,
“এই বয়সে এসে নিজের ছেলের হাতে মরতে হবে, এমন ভয় নিয়ে বাঁচতে চাই না। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি, আমাদের বাঁচান।”

স্থানীয়রা জানান, শওকত আলীর আচরণে পুরো পরিবারই অসহায় হয়ে পড়েছে। যে কোনো সময় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবার দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ, আইনগত ব্যবস্থা এবং প্রয়োজন হলে পুনর্বাসনের মাধ্যমে মাদকাসক্ত ছেলেকে নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়েছেন।

মীর কাশেম আজাদ
কক্সবাজার