মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রবাসীদের কাছে কনস্যুলার সেবা পৌঁছে দিতে আড্ডু সিটিতে সফরে হাইকমিশনার টিম

প্রবাসীদের কাছে কনস্যুলার সেবা পৌঁছে দিতে আড্ডু সিটিতে সফরে হাইকমিশনার টিম

প্রবাসীদের কাছে কনস্যুলার সেবা পৌঁছে দিতে আড্ডু সিটিতে সফরে হাইকমিশনার টিম

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের মান্যবর হাইকমিশনার জনাব ড. মো. নাজমুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল গত ১–৪ জানুয়ারি ২০২৬ তারিখে মালদ্বীপের আড্ডু সিটি সফর করে।

 সফরকালে আড্ডু সিটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য কনস্যুলার সেবা কার্যক্রম পরিচালনা করা হয়।এই সফরের আওতায় হাইকমিশনের প্রতিনিধি দল আড্ডুতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের প্রায় ১০০টি পাসপোর্ট সংক্রান্ত সেবা প্রদান করে। পাশাপাশি পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করতে সহায়তা করা হয়।

এছাড়াও প্রবাসীদের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ কার্ডও প্রদান করা হয়। হাইকমিশনের এই উদ্যোগ প্রবাসীদের জন্য তাৎক্ষণিক ও গুরুত্বপূর্ণ সেবা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখে।আড্ডুতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা জানান, পাসপোর্ট সেবা গ্রহণের জন্য রাজধানী মালেতে যাতায়াত করতে তাদের উল্লেখযোগ্য অর্থ ব্যয় করতে হয় এবং কর্মস্থল থেকে ছুটি নেওয়াও তাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য। 
ফলে হাইকমিশনের পক্ষ থেকে সরাসরি আড্ডু সিটিতে এসে কনস্যুলার সেবা প্রদান করায় তারা অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন।প্রবাসীরা আরও জানান, তাদের অনেকেই স্বল্প বেতনে কাজ করেন, যার কারণে রাজধানীতে গিয়ে পাসপোর্ট সেবা নেওয়া তাদের জন্য কঠিন হয়ে পড়ে।

 এ প্রেক্ষাপটে তারা আশাবাদ ব্যক্ত করেন যে বাংলাদেশ হাইকমিশন ভবিষ্যতে আড্ডুর আশপাশের অন্যান্য দ্বীপেও এ ধরনের কনস্যুলার সেবা কার্যক্রম সম্প্রসারণ করবে। হাইকমিশনের এই উদ্যোগ প্রবাসীদের কল্যাণে সরকারের আন্তরিকতা ও দায়বদ্ধতার প্রতিফলন বলে তারা মন্তব্য করেন।

মোঃ আল আমিন 
মালদ্বীপ প্রতিনিধি