মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চকরিয়ার সিনিয়র সাংবাদিক এস. এম. হান্নান শাহ আর নেই

চকরিয়ার সিনিয়র সাংবাদিক এস. এম. হান্নান শাহ আর নেই

চকরিয়ার সিনিয়র সাংবাদিক এস. এম. হান্নান শাহ আর নেই

চকরিয়ার সিনিয়র সাংবাদিক ও দৈনিক সকালের সময় পত্রিকার চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি এস. এম. হান্নান শাহ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে চকরিয়ার সাংবাদিক অঙ্গন একজন সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল পেশাদারকে হারাল। সাংবাদিকতা পেশায় তাঁর সততা, নিষ্ঠা ও সহকর্মীদের প্রতি আন্তরিকতা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

প্রিয় সহকর্মী এস. এম. হান্নান শাহ`র ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ, সাধারণ সম্পাদক নাজমুল সাঈদ সোহেল, অর্থ সম্পাদক জহিরুল আলম সাগরসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এস. এম. হান্নান শাহ ছিলেন একজন দায়িত্বশীল ও আদর্শ সাংবাদিক। তাঁর মৃত্যু সাংবাদিক সমাজের জন্য অপূরণীয় ক্ষতি।

মহান আল্লাহ তায়ালা যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবার-পরিজনকে এই কঠিন শোক সইবার তাওফিক দান করেন। আমিন।