ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) কসবা উপজেলা শাখার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স–জেডসিএফ কসবা উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ রাজু আহম্মেদ। তাঁর নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা বেগম জিয়ার সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স কসবা উপজেলা শাখার সহ-আইন বিষয়ক সম্পাদক আজিজুল হাকিম, কার্যনির্বাহী সদস্য রবিউল আওয়াল রবি সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তারা তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনের পক্ষ থেকে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
