পৌষের হাড়কাঁপানো শীত আর পাহাড়ি হিমেল হাওয়ায় যখন জনজীবন বিপর্যস্ত, তখন রাঙ্গামাটির অসহায় ও দুস্থ মানুষের পাশে উষ্ণতার পরশ নিয়ে দাঁড়িয়েছে চ্যানেল আই-প্রকৃতি ও জীবন ক্লাব। ১০ জানুয়ারি শনিবার সকালে শহরের মাঝেরবস্তি এলাকায় এক মানবিক অনুষ্ঠানের মাধ্যমে শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর রাঙ্গামাটি সদর জোনের সক্রিয় সহযোগিতায় এই মহতী উদ্যোগ বাস্তবায়িত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি। তিনি অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। বক্তব্যে তিনি বলেন
চ্যানেল আই- প্রকৃতি ও জীবন ক্লাব পাহাড়ের মানুষের জন্য যে মানবিক উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। জনকল্যাণমূলক যেকোনো কাজে সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমরা এই আয়োজনের অংশ হতে পেরে গর্বিত।
জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা মনোজ বাহাদুর গুর্খার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের প্রধান সমন্বয়ক ও জ্যেষ্ঠ সাংবাদিক মনসুর আহম্মেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নাইউ প্রু মারমা মেরী।এছাড়াও পাহাড়ের গণমাধ্যম জগতের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ এই আয়োজনে সংহতি প্রকাশ করেন:রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটি: সভাপতি সুশীল প্রসাদ চাকমা ও সাধারণ সম্পাদক এম কামাল উদ্দিন।
টিভি জার্নালিস্ট এসোসিয়েসন: সভাপতি এস এম শামসুল আলম ও সাধারণ সম্পাদক সত্রং চাকমা।
সাংবাদিক ফোরাম: সভাপতি নন্দন দেবনাথ ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ কামাল ইমন।
সাংবাদিক সমিতি: সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী।
প্রেস ক্লাব: পাঠাগার ও প্রচার সম্পাদক মিল্টন বাহাদুর।
সিএইচটি জার্নালিস্ট এসোসিয়েসন:সভাপতি মোঃজাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম। রাঙ্গামাটির দুর্গম পাহাড় ও বস্তি এলাকা থেকে আসা বয়োবৃদ্ধ ও শিশুরা শীতবস্ত্র হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেন। আয়োজকরা জানান, শতাধিক পরিবারের মাঝে উন্নত মানের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রকৃতি ও জীবন ক্লাব কেবল প্রকৃতি রক্ষায় নয়, বরং বিপন্ন মানুষের সেবায় নিরন্তর কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।উপস্থিত বক্তারা বলেন, সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনগুলো যদি এভাবে এগিয়ে আসে, তবে পাহাড়ের কোনো মানুষকেই শীতে কষ্ট পেতে হবে না। সেনাবাহিনীর এই আন্তরিক সহযোগিতা ও চ্যানেল আই-প্রকৃতি ও জীবন ক্লাবের এই প্রচেষ্টা রাঙ্গামাটির আর্তমানবতার সেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
মোঃ কামরুল ইসলাম
রাঙ্গামাটি জেলা প্রতিনিধি
