মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মার্কিন রেমিট্যান্স ক্যাশ বা চেকে পাঠালে ট্যাক্স, ডিজিটাল লেনদেনে ছাড়

মার্কিন রেমিট্যান্স ক্যাশ বা চেকে পাঠালে ট্যাক্স, ডিজিটাল লেনদেনে ছাড়

মার্কিন রেমিট্যান্স ক্যাশ বা চেকে পাঠালে ট্যাক্স, ডিজিটাল লেনদেনে ছাড়


যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় ৫ লাখ বাংলাদেশি বসবাস করছেন। নিউইয়র্ক, মিশিগান কিংবা টেক্সাস প্রতিটি অঙ্গরাজ্যেই বাড়ছে বাঙালিদের কর্মতৎপরতা। আর তাদের কষ্টার্জিত আয়ে সমৃদ্ধ হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। 

পরিসংখ্যান বলছে, দেশে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে সৌদি আরবের পরেই এখন যুক্তরাষ্ট্রের অবস্থান। তবে চলতি বছরের শুরু থেকেই অর্থ পাঠানোর নতুন এক নিয়ম দুশ্চিন্তায় ফেলেছে মার্কিন প্রবাসীদের। 

এখন থেকে ক্যাশ বা চেকে অর্থ পাঠালে তাদের গুণতে হবে বাড়তি ১ শতাংশ ট্যাক্স। তবে ডিজিটাল মাধ্যমে লেনদেনে মিলবে ছাড়। তবে, ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট কার্ড কিংবা মোবাইল অ্যাপের মতো ডিজিটাল মাধ্যমে অর্থ পাঠালে বাড়তি ট্যাক্স দিতে হবে না। আর ব্যাংকিং চ্যানেলে পাঠালে আড়াই শতাংশ প্রণোদনা দেবে বাংলাদেশ ব্যাংক।অর্থনীতিবিদরা মনে করেন, এ ধরনের ট্যাক্স আরোপের খুব একটা প্রভাব পড়বে না, রেমিট্যান্স প্রবাহে। 

বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) চেয়ারম্যান ড. জাহিদী সাত্তার বলেছেন, আমেরিকা থেকে প্রচুর রেমিট্যান্স বাইরে যায়। রাজস্ব বাড়ানোর জন্য এক শতাংশ ট্যাক্স, যদিও খুব বেশি না, তবুও একটা নেগেটিভ ইমপ্যাক্ট আছে। কিন্তু আমাদের যে রেমিট্যান্স আসছিল তা কমবে না।

বিশেষজ্ঞরা বলছেন, না জেনে ভুল পদ্ধতিতে অর্থ পাঠালে প্রবাসীরা অজান্তেই বাড়তি খরচের মুখে পড়বেন। তাই অবৈধ হুন্ডি কিংবা ম্যানুয়াল পদ্ধতি বাদ দিয়ে বৈধ ও ডিজিটাল পথ অনুসরণ করাই এখন সবচেয়ে নিরাপদ।