মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আশুগঞ্জে গনভোট, পোস্টাল ভোট ও নির্বাচন আচরণ বিধিমালা সম্পর্কে অবহিতকরণ সভা

আশুগঞ্জে গনভোট, পোস্টাল ভোট ও নির্বাচন আচরণ বিধিমালা সম্পর্কে অবহিতকরণ সভা

আশুগঞ্জে গনভোট, পোস্টাল ভোট ও নির্বাচন আচরণ বিধিমালা সম্পর্কে অবহিতকরণ সভা


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ  নির্বাচনকে সামনে রেখে গনভোট, পোস্টাল ভোট ও নির্বাচন আচরণ বিধিমালা সম্পর্কে আশুগঞ্জে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার ১০ জানুয়ারি সন্ধ্যায়  উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন  জনপ্রশাসন মন্ত্রণালয় যুগ্ম সচিব মোসাম্মৎ ফারজানা রহমান। 
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও  রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে উক্ত অবহিতকরন সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সানিয়াজ্জামান তালুকদার। 

সভায় আশুগঞ্জ উপজেলায় নির্বাচন প্রস্তুতি ও গণভোট সংক্রান্ত প্রচারণার বিষয়ে বিস্তারিত প্রেজেন্টেশন দেন উপজেলা নির্বাহী অফিসার রাফে মোহাম্মদ ছড়া। 

সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ারের সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল আলম চৌধুরী ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সোহরাব আহমেদ। 

উক্ত সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার, জনপ্রতিনিধি, শিক্ষক,  এন জিও কর্মী,  সংবাদকর্মীবৃন্দ,  সামাজিক সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

সভায় অবহিত করা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণভোট ও পোস্টাল ব্যালট চালু করেছে সরকার। গণভোট একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার, জুলাই সনদ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ও নতুন বাংলাদেশ বিনির্মানে ভূমিকা নির্ভর করবে। তাই গণভোট বিষয়ে প্রতিটি মানুষকে যার যার অবস্থান থেকে অবহিত করতে হবে। 

সভায় প্রধান অতিথি মোসাম্মৎ ফারজানা রহমান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অবাধ ও সুষ্ঠু ভাবে নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে সরকার বদ্ধপরিকর। ইতিমধ্যে গণভোট এবং পোস্টাল ভোট প্রদানে জন্য জনগণকে অবহিত করা হচ্ছে।