বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় সর্বস্তরের সহযোগিতা চাইলেন জেলা প্রশাসক

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় সর্বস্তরের সহযোগিতা চাইলেন জেলা প্রশাসক

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় সর্বস্তরের সহযোগিতা চাইলেন জেলা প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার।

সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার শাহ আবদুর রউফ, সিভিল সার্জন ডা. নোমান মিয়া, পৌর প্রশাসক শরীফুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা জামায়াতের সেক্রেটারি আমিনুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা গাজী নিয়াজুল করিমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

সভায় নবীনগর, সরাইল ও আশুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তারা নিজ নিজ বক্তব্যে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন ও জমির মাটি কাটা বেপরোয়াভাবে চলছে বলে উদ্বেগ প্রকাশ করেন।

এ সময় জেলায় অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়ায় উদ্বেগ জানানো হয়। পাশাপাশি চুরি বৃদ্ধির প্রবণতা, মাদক চোরাচালান ও মাদক ব্যবসা, গ্যাস সংকটসহ বিভিন্ন আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন বক্তারা।

সভায় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দল, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত জরুরি। তিনি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।