বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগুনে পোড়া মাদ্রাসা কর্তৃপক্ষকে আর্থিক সহায়তা প্রদান

আগুনে পোড়া মাদ্রাসা কর্তৃপক্ষকে আর্থিক সহায়তা প্রদান

আগুনে পোড়া মাদ্রাসা কর্তৃপক্ষকে আর্থিক সহায়তা প্রদান

গত ৭ই জানুয়ারি মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নে অবস্থিত পাহাড়পুর মদিনাতুল আউলিয়া দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার সেমিপাকা অফিস কক্ষ ও নূরানী বিভাগে বৈদ্যুতিক শর্ট সার্কিটজনিত অগ্নিকাণ্ড সংঘটিত হয়। এতে অফিস কক্ষের আসবাবপত্র ও কিতাব এবং নূরানী বিভাগের কিছু অংশ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার পরপরই সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন। পরবর্তীতে আজ সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, ব্রাহ্মণবাড়িয়া মহোদয় মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট  টিন ও নগদ অর্থ সহায়তা হিসেবে প্রদান করেন।

জেলা প্রশাসন সর্বদা যে কোনো দুর্যোগে জনগণের পাশে রয়েছে—এ মর্মে সকলকে অবহিত করা হলো।


 শাহ মোহাম্মদ ফুরকানুল ইসলাম
ব্রাহ্মণবাড়িয়া কসবা প্রতিনিধ