সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জেফার - রাফসানের বিয়ের ছবি প্রকাশ।

জেফার - রাফসানের বিয়ের ছবি প্রকাশ।

জেফার - রাফসানের বিয়ের ছবি প্রকাশ।

এক দিন আগে থেকেই খবর ছড়িয়েছে, আজ বুধবার বিয়ের পিঁড়িতে বসছেন গায়িকা জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। উভয়ের ঘনিষ্ঠজনেরা প্রথম আলোকে নিশ্চিত করলেও বিয়ে নিয়ে মুখ খোলেননি দুজন।

 

অবশেষে নীরবতা ভেঙে আজ দুপুরে নিজেদের বিয়ের ছবি প্রকাশ করেছেন জেফার-রাফসান।

বিয়ের চারটি ছবি ফেসবুকে শেয়ার করে রাফসান সাবাব লিখেছেন, ‘একসঙ্গে আমাদের যাত্রা শুরু হচ্ছে—বন্ধু, পরিবার ও প্রিয়জনদের ভালোবাসা নিয়ে সবার দোয়া কামনা করছি। আজ আমরা একসঙ্গে নতুন জীবনের সুন্দর একটি অধ্যায় শুরু করলাম।'

 

মুহূর্তেই ছবিগুলো ছড়িয়ে পড়ে ফেসবুকে। পোস্ট করার প্রথম ২০ মিনিটে ছবিতে রিঅ্যাক্ট পড়েছে ৪০ হাজারের বেশি। ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়েছে। সকালে তাঁদের গায়েহলুদ, আর সন্ধ্যায় বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।