মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কসবায় জামায়েত ইসলামী প্রার্থী আতাউর রহমান সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

কসবায় জামায়েত ইসলামী প্রার্থী আতাউর রহমান সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

কসবায় জামায়েত ইসলামী প্রার্থী আতাউর রহমান সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

১৪ জানুয়ারি ২০২৬ সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আতাউর রহমান সরকার, জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া)। বুধবার দুপুর ১টায় আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয়।
 
বাংলাদেশ জামায়াতে ইসলামী, কসবা উপজেলা ও পৌরসভার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় মো: আতাউর রহমান সরকার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি এলাকার সার্বিক উন্নয়ন, জনগণের অধিকার ও সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন। একই সঙ্গে তিনি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন।
 
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কসবা উপজেলার নায়েবে আমির শিমলি নোমানী, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কসবা উপজেলার আমির অধ্যক্ষ ফরিদ উদ্দিন, কসবা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হান্নান মাস্টার, সাধারণ সম্পাদক মুন্সী রুহুল আমিন টিটুসহ স্থানীয় সাংবাদিক ও দলীয় নেতৃবৃন্দ।
 
সভা শেষে সাংবাদিকরা তাদের মতামত তুলে ধরেন এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কসবা-আখাউড়া অঞ্চলের উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

শাহ মোহাম্মদ ফুরকানুল ইসলাম
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি