শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১২ বছরের এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগের একটি মাদ্রাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে

১২ বছরের এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগের একটি মাদ্রাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে

১২ বছরের এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগের একটি মাদ্রাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ১২ বছরের এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগের একটি মাদ্রাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার মধ্যরাতে উপজেলার চরজব্বর ইউনিয়নের উত্তর চর হাসান গ্রামের সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানান চরজব্বর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু কাউছার।

খবর পেয়ে বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চরজব্বর থানার ওসি মো. লুৎফুর রহমান।

পলাতক মাহমুদুল হাসান (৩৫) পিরোজপুর জেলার বাসিন্দা। তিনি সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষক।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভুক্তভোগী ছাত্রী ওই মাদ্রাসার সাবেক শিক্ষার্থী। বর্তমানে সে আরেকটির মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণিতে পড়ে। সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসায় পড়াশোনার সময় মাহমুদুল হাসানের সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

গত ৭ জানুয়ারি মাহমুদুল ওই ছাত্রীকে নিয়ে পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা ওই ছাত্রীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

চরজব্বর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু কাউছার বলেন, ঘটনার পর ওই ছাত্রীর স্বজনরা সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসায় তালা ঝুলিয়ে দেন। প্রায় এক সপ্তাহ ধরে মাদ্রাসাটি বন্ধ রয়েছে।

মঙ্গলবার মধ্যরাতে মাদ্রাসাটিতে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। মাদ্রাসায় কোনও শিক্ষার্থী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

ওসি লুৎফুর রহমান বলেন, ছাত্রীকে নিয়ে পালানোর ঘটনায় সুধারাম থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীর পরিবার। অগ্নিসংযোগের ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।