মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাঘাইছড়িতে ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করলো সেনাবাহিনী

বাঘাইছড়িতে ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করলো সেনাবাহিনী

বাঘাইছড়িতে ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করলো সেনাবাহিনী

 

বাঘাইছড়িতে ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করলো সেনাবাহিনী

 

রাঙামাটি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গম মিলনপুর গ্রামে পাঁচ শতাধিক অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় সেনাবাহিনী পরিচালিত মিলনপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কম্বল বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

 

বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের ২০ ইসিবি এই মানবিক কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সিনিয়র সচিব) এম এ আকমল হোসেন আজাদ। তিনি হেলিকপ্টার যোগে সীমান্ত সড়ক পরিদর্শনে এসে এই জনকল্যাণমূলক কার্যক্রমে অংশ নেন।

 

কম্বল বিতরণ শেষে প্রধান অতিথি সেনাবাহিনীর পক্ষ থেকে পরিচালিত বিনামূল্যে চিকিৎসা সহায়তা ক্যাম্পটি ঘুরে দেখেন। এ সময় দুর্গম পাহাড়ের বাসিন্দাদের স্বাস্থ্যসেবা প্রদানে সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি।

অনুষ্ঠানে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সড়ক পরিবহন উইংয়ের উপ-প্রধান শারমিন আক্তার ও নাসরীন সুলতানা, এবং সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম।

 

সেনাবাহিনীর কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ৩৪ ইঞ্জিঃ কনঃ ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শামছুল আলম (এনডিসি, পিএসসি), সীমান্ত সড়ক প্রকল্পের পিডি কর্নেল তানিম শাহরিয়ার (এএফডব্লিউসি, পিএসসি) এবং ৩৪ ইঞ্জিঃ কনঃ ব্রিগেডের স্টাফ অফিসার-১ (পরিকল্পনা) লেঃ কর্নেল আবু খালেদ আল-মামুন (পিএসসি)।

 

স্থানীয় পাহাড়ি সম্প্রদায়ের মানুষরা জানান, হাড়কাঁপানো শীতে এই কম্বল এবং বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সেবা তাদের জন্য বড় আশীর্বাদ হয়ে এসেছে। দুর্গম এলাকায় এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনার জন্য তারা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাঘাইছড়ি প্রতিনিধি