বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গোপালগঞ্জ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ

গোপালগঞ্জ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ

গোপালগঞ্জ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ

গোপালগঞ্জ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ

 

টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা নিয়ে গঠিত গোপালগঞ্জ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামানিক।

 

শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন মিলনায়তনে নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া ভোটার তালিকায় স্বাক্ষর জাল করার গুরুতর অভিযোগ তুলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করেছিলেন।

 

এর আগে গত ৩ জানুয়ারি গোপালগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্রের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ-উজ-জামান। এরপর নির্বাচন কমিশনে আপিল করেন তিনি। সর্বশেষ শুক্রবার আপিলে শুনানি শেষে এ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশন।

গোবিন্দ চন্দ্র বলেন, অনেক বাধা বিপত্তি পেরিয়ে নির্বাচন

কমিশনে অপিল করি। কমিশন আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে। এ আসনে অন্য যেসব প্রার্থী আছেন, তাদের প্রতিদ্বন্দ্বী না হয়ে সবাই মিলেমিশে ভোটারের কাছে যাব। ভোটাররা ভোট দিয়ে পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। আমি মানুষের কল্যাণে কাজ করে যাব।
উল্লেখ্য, এই আসন থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আট বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।