শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশ গঠনে দল-মত নির্বিশেষে জাতীয় ঐক্যের আহ্বান নুরের

দেশ গঠনে দল-মত নির্বিশেষে জাতীয় ঐক্যের আহ্বান নুরের

দেশ গঠনে দল-মত নির্বিশেষে জাতীয় ঐক্যের আহ্বান নুরের

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, একটি মহল অতীতে দেশে আতঙ্ক ও দমনমূলক পরিবেশ তৈরি করেছিল, তবে বাংলাদেশের মানুষ আর কালো রাজনীতির পরিবেশ চায় না। দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যের আহ্বান জানিয়েছেন তিনি।  

 

শনিবার (১৭ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা রেললাইন এলাকায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে আয়োজিত শোক সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুর এসব কথা বলেন।

 

পটুয়াখালী–৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপির নেতৃত্বাধীন নির্বাচনি জোটের প্রার্থী নুরুল হক নুর বলেন, একটি বিশেষ মহল অতীতে দেশে আতঙ্ক ও দমনমূলক পরিবেশ তৈরি করেছিল, তবে বাংলাদেশের মানুষ আর অতীতের মতো ‘কালো রাজনীতির’ পরিবেশ চায় না। এ প্রসঙ্গে আওয়ামী লীগের নেতা শামীম ওসমানের বক্তব্যের সমালোচনা করে নুর বলেন, ‘আমরা এই দেশের নাগরিক। দেশের সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেছি। আমাদের পালিয়ে যাওয়ার প্রশ্নই আসে না।’

 

নুরুল হক নুর বলেন, দেশের কঠিন সময়ে অল্প কিছু মানুষ প্রকাশ্যে কথা বলেছেন। এ প্রসঙ্গে তিনি আইনজ্ঞ ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুলের নাম উল্লেখ করে বলেন, ‘গণআন্দোলনের সময় তিনি নিপীড়িতদের পক্ষে অবস্থান নিয়েছিলেন।’


তিনি অভিযোগ করেন, নির্বাচনকে সামনে রেখে একটি মহল ইচ্ছাকৃতভাবে সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চায়। জুলাইয়ের আন্দোলনের মধ্য দিয়ে যে রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছিল, তা ভাঙার চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন তিনি ।

 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জমশের আলী ঝন্টু ও মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ হোসেন, মহানগর সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ ভূঁইয়া, সাধারণ সম্পাদক রাহুল আরফিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।