মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার ১১ দলীয় জোটের প্রধান নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত।

কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার ১১ দলীয় জোটের প্রধান নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত।

কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার ১১ দলীয় জোটের প্রধান নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত।

অদ্য সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার ১১ দলীয় জোটের প্রধান নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে এবং বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে সম্পন্ন হয়।


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী,রিকশা প্রতীকের কান্ডারী মুফতি মোঃ-হেদায়াতুল্লাহ হাদী সাহেব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেম ও রাজনৈতিক ব্যক্তিত্ব মাওলানা মোঃ-শের জাহান মোমেনী। এছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ। উক্ত


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা শাখার জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ ইকরাম হোসাইন, ফয়সাল ফ্রিন্স,রাতুল নাহিদ ভূঁইয়া সহ ১১ দলীয় জোটভুক্ত বিভিন্ন দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি হেদায়াতুল্লাহ হাদী সাহেব বলেন,আমরা আপনাদের সকলকে সঙ্গে নিয়ে নির্বাচনী মাঠে নামবো ইনশাআল্লাহ। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে বিজয়ের লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। যদি আল্লাহ তায়ালা আমাকে এমপি হিসেবে দায়ি

ত্ব পালনের সুযোগ দেন, তাহলে কিশোরগঞ্জকে একটি আদর্শ ও মডেল শহর হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।


তিনি আরও বলেন,
এই শহরে কোনো ধরনের দুর্নীতি,সন্ত্রাস ও অনিয়মের স্থান হবে না। আমি নিজেও দুর্নীতি করবো না এবং কাউকেও দুর্নীতি করতে দেব না—এই অঙ্গীকার নিয়ে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি।


বক্তারা বলেন,১১ দলীয় জোট জনগণের অধিকার প্রতিষ্ঠা,সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে বদ্ধপরিকর। এই নির্বাচনী কার্যালয় উদ্বোধনের মাধ্যমে কিশোরগঞ্জে জোটের নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে দেশ,জাতি ও জনগণের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।