সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কসবায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কসবায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কসবায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে কসবায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) কসবা উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 


অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বেলায়েত হোসেন হেলাল, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূঁইয়া দীপু ও সদস্য সচিব জিয়াউল হুদা শিপন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, কসবা উপজেলা বিএনপির সাবেক  যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান হারুনুর রশিদ শাহীন ও সাবেক উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ রতন।

 


এছাড়াও উপস্থিত ছিলেন গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান আনোয়ার হোসেন ভূঁইয়া, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান রুবেল, কসবা উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী বাবুল আহমেদ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রাজু আহমেদ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

 


আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, নেতৃত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করেন। শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

শাহ মোহাম্মদ ফোরকানুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি