কসবা উপজেলার ৯ নং কায়েমপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উদ্যোগ বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দুয়ার আয়োজন করা হয়।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা যুবদলের আহবায়ক মাসুদুল হক দিপু।
কসবা উপজেলা যুবদলের সদস্য ও সচিব জিয়াউল হুদা শিপন। কসবা পৌর যুবদলের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন। কসবা যুবদলের সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম। উক্ত মিলাদও দোয়া মাহফিলে বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
