সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মুক্তির তারিখ পিছিয়ে গেলো বিজয়ের শেষ চলচ্চিত্রের।

মুক্তির তারিখ পিছিয়ে গেলো বিজয়ের শেষ চলচ্চিত্রের।

মুক্তির তারিখ পিছিয়ে গেলো বিজয়ের শেষ চলচ্চিত্রের।

নির্ধারিত ছিল ৯ জানুয়ারি। থালাপতি বিজয়ের অভিনয় জীবনের শেষ সিনেমা ‘জন নয়গণ’ মুক্তি পাওয়ার কথা ছিল ওই দিনেই। কিন্তু মুক্তির মাত্র ৪৮ ঘণ্টা আগে হঠাৎই অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল সিনেমাটির মুক্তি। প্রযোজনা সংস্থা কেভিএন প্রোডাকশন এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেমুক্তি বন্ধ হওয়ার পেছনে একমাত্র কারণ সেন্সর সার্টিফিকেট জটিলতা। প্রায় এক মাস আগে পোস্ট-প্রোডাকশন শেষ করে ‘জন নয়গণ’ সেন্সরের জন্য জমা দেওয়া হয়। ১৯ ডিসেম্বর সেন্সর বোর্ড কিছু দৃশ্য কাটছাঁট এবং কয়েকটি সংলাপ মিউট করার পরামর্শ দেয়। সেই নির্দেশনা মেনে সংশোধনের প্রক্রিয়া শুরু হলেও এতদিনেও চূড়ান্ত ছাড়পত্র মেলেনি।

 

 

সেন্সর ছাড়পত্র না পাওয়ায় শেষ পর্যন্ত নির্মাতারা মাদ্রাজ হাইকোর্টে আবেদন করেন। বুধবার আদালত সিনেমাটির মুক্তি সংক্রান্ত রায় সংরক্ষণ করে এবং সেন্সর বোর্ডকে নতুন কমিটি গঠন করে আবারও ছাড়পত্র দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনার নির্দেশ দেয়। তবে আদালতের নির্দেশ সত্ত্বেও এখনো সেন্সর সার্টিফিকেট হাতে না আসায় মুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।এর ফলে শুধু দেশের রিলিজ নয়, আন্তর্জাতিক বাজারেও ধাক্কা লাগে। ভারত ছাড়াও ব্রিটেন, উত্তর আমেরিকা, কানাডা ও মালয়েশিয়াসহ সব জায়গায় সিনেমাটির প্রদর্শনী স্থগিত করা হয়েছে। ৯ জানুয়ারির জন্য নির্ধারিত সব শো বাতিল করা হয়েছে। অনলাইনে টিকিট কাটা দর্শকদের টাকা স্বয়ংক্রিয়ভাবে ফেরত দেওয়া হচ্ছে, আর কাউন্টার থেকে কেনা টিকিটের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।

 

 

এর আগে মালয়েশিয়ার এক অনুষ্ঠানে বিজয় নিজেই ‘জন নয়গণ’-কে নিজের অভিনয় জীবনের শেষ সিনেমা হিসেবে ঘোষণা করেছিলেন। রাজনীতিতে সক্রিয় হওয়ার সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেছিলেন, মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসার প্রতিদান দিতেই তিনি নতুন পথে হাঁটতে চান। সেই ঘোষণার পর থেকেই সিনেমাটি ঘিরে ভক্তদের প্রত্যাশা ছিল তুঙ্গে। সেন্সর জটিলতায় শেষ মুহূর্তে মুক্তি আটকে যাওয়ায় সেই অপেক্ষা আরও দীর্ঘ হলো।এইচ বিনোথের পরিচালনায় নির্মিত সিনেমাটির সংগীত করেছেন অনিরুদ্ধ রবিশঙ্কর। সেন্সর ছাড়পত্র না পাওয়া পর্যন্ত ‘জন নয়গণ’-এর মুক্তি নিয়ে অনিশ্চয়তাই আপাতত চূড়ান্ত বাস্তবতা।