সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথমবার বাংলাদেশি সিনেমায় কবীর সুমনের গান, গাইবেন আসিফ।

প্রথমবার বাংলাদেশি সিনেমায় কবীর সুমনের গান, গাইবেন আসিফ।

প্রথমবার বাংলাদেশি সিনেমায় কবীর সুমনের গান, গাইবেন আসিফ।


প্রথমবারের মতো ঢাকার সিনেমায় পাওয়া যাবে কবীর সুমনের গান। বাংলাদেশে কবীর সুমনের ভক্তের সংখ্যা কম নয়। বহুবার ঢাকায় এসে সংগীতানুষ্ঠানে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। তবে এই প্রথম কোনো বাংলাদেশি সিনেমার জন্য গান লিখলেন ও সুর করলেন কবীর সুমন। নির্মিতব্য ‘ঝামেলা’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে তার অভিষেক হচ্ছে। গানটি গাইবেন আসিফ আকবর।

জানা গেছে, পারিবারিক গল্পনির্ভর ‘ঝামেলা’ সিনেমায় মোট ছয়টি গান থাকছে। এর মধ্যে তিনটি কবীর সুমনের লেখা ও সুর করা। গানগুলোর সংগীত পরিচালনা করেছেন উজ্জল সিনহা ও আজমির বাবু। সবগুলো গানেই কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর। আর প্রতিটি গানই হবে একক পরিবেশনা।

কবীর সুমনের সঙ্গে আসিফ আকবরের সংগীতজুটি নতুন নয়। ছোটবেলা থেকেই সুমনের গানের ভক্ত আসিফ। সেই মুগ্ধতা থেকেই একসময় কবীর সুমনের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি। যোগাযোগের পর সুমনেরও ভালো লাগে আসিফের গায়কি।

তারপর কবীর সুমনের কথা ও সুরে আসিফের কণ্ঠে প্রকাশ পেয়েছে ‘সিরিয়ার ছেলে’, ‘পরোয়া করি না’, ‘আমার একার নয়’, ‘একুশে ফেব্রুয়ারির ডাক’, ‘এই আকবর ঐ সুমন’, ‘লুকোনো মানিক’, ‘সুন্দরকেই মানি’, ‘এখনো সেই আসিফ আমি’ শিরোনামের গানগুলো। এবার সেই যুগলবন্দী জায়গা করে নিচ্ছেন সিনেমার পর্দায়।