মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিরাপত্তার জন্য গানম্যান চেয়েছেন হান্নান মাসউদ

নিরাপত্তার জন্য গানম্যান চেয়েছেন হান্নান মাসউদ

নিরাপত্তার জন্য গানম্যান চেয়েছেন হান্নান মাসউদ

 

নিরাপত্তার স্বার্থে ব্যক্তিগত গানম্যান নিয়োগের জন্য আবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল হান্নান মাসউদ।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।

জেলা প্রশাসক জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে মোট ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে এখন পর্যন্ত দুইজন প্রার্থী ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান নিয়োগের আবেদন করেছেন।

আবেদনকারী - নোয়াখালী-৬ আসনের জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী আব্দুল হান্নান মাসউদ।

জেলা প্রশাসক আরও জানান, আবেদনগুলো যাচাই-বাছাই করে বিধি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

হানিফ উদ্দিন সাকিব 
হাতিয়া ( নোয়াখালী)  প্রতিনিধি