রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

 
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং তা দ্রুত বাস্তবায়নের দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে সুন্দরগঞ্জ পৌরশহরের বাহিরগোলা মসজিদ মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্ত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মো. সামিউল ইসলাম।

সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সোহান ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের বাইতুলমাল সম্পাদক মো. মিজানুর রহমান, জেলা শিবিরের বিজ্ঞান সম্পাদক মো. শাকিল আহমেদ, সুন্দরগঞ্জ পৌর সাংগঠনিক থানা সভাপতি মো. শাহিন সরকার, সুন্দরগঞ্জ পূর্ব সাংগঠনিক থানা সভাপতি মো. আবু রায়হান প্রমুখ। এতে ছাত্রশিবিরের কয়েক'শ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ২০ জানুয়ারি শাবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচন হলে এবং সেখানে ছাত্রদল পরাজিত হলে তাদের রাজনৈতিক দুর্বলতা প্রকাশ পাবে। এই লজ্জাজনক পরাজয় এড়াতেই তারা শাকসু নির্বাচন স্থগিতে ষড়যন্ত্র করছে। তারা বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ও সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে চায় না।

বক্তারা আরও অভিযোগ করেন, উচ্চ আদালতের রায়ের মাধ্যমে পরিকল্পিতভাবে শাকসু নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্বাচনে পরাজয়ের আশঙ্কা থেকে একটি পক্ষ মোব তৈরি করে এই স্থগিতাদেশ আদায় করেছে। শাকসু নির্বাচন বন্ধ রাখা গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র। ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের ন্যায্য অধিকার এবং প্রশাসনের দায়িত্ব এই অধিকার নিশ্চিত করা।

বক্তারা হুঁশিয়ারি দেন, শাকসু নির্বাচন বন্ধ রেখে শিক্ষাঙ্গনে মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত করা হচ্ছে। অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা না করা হলে দেশব্যাপী কঠোর কর্মসূচি দেওয়া হবে।


সুদীপ্ত শামীম 
গাইবান্ধা প্রতিনিধি