শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

শালিখায় সাংবাদিকদের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি প্রার্থীর মতবিনিময়

শালিখায় সাংবাদিকদের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি প্রার্থীর মতবিনিময়

শালিখায় সাংবাদিকদের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি প্রার্থীর মতবিনিময়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মাগুরা-২ (শালিখা,মহম্মদপুর ও সদর উপজেলার চার ইউনিয়ন) আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মোস্তফা কামাল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় শালিখা উপজেলা প্রেসক্লাবের অফিস কক্ষে সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


মতবিনিময় সভায় মুফতী মোস্তফা কামাল তার বক্তব্যে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী দিনে তিনটি বিষয়ের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেবে—দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, নাগরিক সেবা নিশ্চিতকরণ,নিরাপদ ও সমৃদ্ধ মাগুরা গড়ে তোলা। পাশাপাশি নারী সমাজের ক্ষমতায়ন ও যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি তাদের অগ্রাধিকার তালিকায় থাকবে। তিনি আরো বলেন,বিগত সময় যে দল ক্ষমতায় আসে তাদের লোক বাদে বাকীরা অনিরাপদ হয়ে যায়,বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়। আমরা ক্ষমতায় গেলে ইসলামী শরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করব যাতে কেউ অনিরাপদ না থাকে। 

 

এক প্রশ্নের জবাবে তিনি জামায়াতে ইসলামী
সম্পর্কে বলেন, প্রথম ইসলামী ৮ দল মিলিয়ে যখন জোট গঠন করা হয় তখন বলা হয়েছিল ইসলামে নীতি আদর্শে শরিয়াহ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা হবে এবং বাংলাদেশ একটি ইসলামী রাষ্ট্র হবে। কিনত জামায়াতে ইসলাম নামেই ইসলাম হলেও বাস্তবে তাদের কথা ও কাজে কোনো মিল নেই। তারা বলেছে ক্ষমতায় গেলে বর্তমান দেশের প্রচলিত আইনেই তারা শাসনব্যবস্থা চালাবে।কিন্তু আমাদের সাথে তারা বলেছিল ক্ষমতায় গেলে এই দেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে পরিচালিত করবে। আমাদের সঙ্গে প্রতারণা করেছে বলেই আমরা ১১ দলীয় জোট থেকে বের হয়ে এসেছি।


মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শালিখা উপজেলা শাখার সণাপতি,মাওঃ উসমান গণি সাঈফি,সাধারণ সম্পাদক হাফেজ ইলিয়াস হুসাইন,সহ সভাপতি মীর আকবার আলী,অর্থ সম্পাদক শ্রমিক আন্দোলন উপজেলা শাখার মোঃ আবু সিদ্দিক মিয়া,মুফতি আবু তালহা,মাওঃ আঃ সালাম যায়েফ,মাওঃ জাহিদুল ইসলাম, রাকিবুল ইসলাম, মোঃ রবিউল ইসলাম প্রমূখ।

জসীম উদ্দীনঃ মাগুরা প্রতিনিধিঃ