শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যশোর মাগুরা মহাসড়ক ভয়াবহ দুর্ঘটনা

যশোর মাগুরা মহাসড়ক ভয়াবহ দুর্ঘটনা

যশোর মাগুরা মহাসড়ক ভয়াবহ দুর্ঘটনা

যশোর-মাগুরা মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা, আহত বেশ কয়েকজন

যশোর-মাগুরা মহাসড়কের শতখালী এ. আর জুটমিলের সামনে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে। এতে বাসের চালকসহ বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আজ ১৯ সেপ্টেম্বর আনুমানিক রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, ঢাকা থেকে খুলনাগামী হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির চালকসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন।

আহতদের মধ্যে একজনকে মাগুরা, একজনকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট  জেনারেল সদর হাসপাতাল  এবং বেশ কয়েকজনকে স্থানীয় ফাতেমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার বিস্তারিত কারণ ও আহতদের সর্বশেষ পরিস্থিতি এখনও জানা যায়নি।

 


মামুন হোসেন,

 যশোর