কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিষদ আঙিনায় মশার উপদ্রব কমাতে ও ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আজ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব রূপম দাসের প্রত্যক্ষ নেতৃত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধনকোরক ওষুধ স্প্রে করা হয়।
উপজেলা পরিষদ এলাকা পরিচ্ছন্ন ও ঝুঁকিমুক্ত রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে ইউএনও রূপম দাস জানান, মশার বংশবৃদ্ধি রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় উপজেলা প্রশাসনের এই পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্প্রে কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
মো: রেজুয়ানুল হক
পাকুন্দিয়া