শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা-১৭: তারেক রহমানের পক্ষে নির্বাচনি প্রচারণা

ঢাকা-১৭: তারেক রহমানের পক্ষে নির্বাচনি প্রচারণা

ঢাকা-১৭: তারেক রহমানের পক্ষে নির্বাচনি প্রচারণা

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি এলাকা ঢাকা-১৭ আসনে তার পক্ষে প্রচারণা চালিয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এসএম মিজানুর রহমান রাজ। 

 

শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর করাইল বস্তি এলাকায় বেলা ১২টা থেকে দুপুর দুইটা পর্যন্ত তিনি ধানের শীষের পক্ষে প্রচারণা চালান। 

এ সময় তিনি ভোটারদের হাতে ‘ভোট দিব কিসে— ধানের শীষে’ সংবলিত লিফলেট বিলি করেন। 

 

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধানের শীষের পক্ষে প্রচারণা জন্য তিনি আগামীকাল রোববার চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জ জেলায় নির্বাচনি সমাবেশে অংশ গ্রহণ করবেন। 

 

সূচি অনুযায়ী, বিএনপি চেয়ারম্যান রোববার সকাল ৯টা ৩০ মিনিটে চট্টগ্রাম নগরীর হোটেল রেডিসনে আয়োজিত একটি পলিসি ডায়ালগে অংশ নেবেন। এতে দলের নীতিনির্ধারণী দিক, নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এরপর বেলা ১১টায় চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে একটি জনসমাবেশে বক্তব্য দেবেন

 

তারেক রহমান। সমাবেশকে ঘিরে চট্টগ্রাম মহানগর ও আশপাশের জেলা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণের প্রস্তুতি চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

চট্টগ্রামের কর্মসূচি শেষে তিনি ফেনীর উদ্দেশে রওনা হবেন। সেখানে ফেনী পাইলট কলেজ মাঠে আরেকটি জনসমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

পরবর্তী কর্মসূচি হিসেবে কুমিল্লার তিনটি স্থানে পর্যায়ক্রমে জনসমাবেশে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। এসব সমাবেশ অনুষ্ঠিত হবে চৌদ্দগ্রাম, সুয়াগাজী ও দাউদকান্দি এলাকায়।

দিনের শেষ কর্মসূচি হিসেবে নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে একটি সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। ওই সমাবেশ শেষে তিনি ঢাকার গুলশানে নিজ বাসভবনের উদ্দেশে যাত্রা করবেন।