মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে জয়পুরহাটে জেলা ইমাম সম্মেলন–২০২৬ অনুষ্ঠিত

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে জয়পুরহাটে জেলা ইমাম সম্মেলন–২০২৬ অনুষ্ঠিত

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে জয়পুরহাটে জেলা ইমাম সম্মেলন–২০২৬ অনুষ্ঠিত


গণভোটের প্রচার ও ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে জয়পুরহাটে দুই দিনব্যাপী জেলা ইমাম সম্মেলন–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন, জয়পুরহাটের যৌথ আয়োজনে  রবিবার ও সোমবার(২৫ ও ২৬ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে জেলা মডেল মসজিদ হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আল-মামুন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মিনা মাহমুদা, বিপিএম, পিপিএম এবং ইসলামিক ফাউন্ডেশন জয়পুরহাটের উপ-পরিচালক জনাব মোঃ সাজেদুর রহমান।
সম্মেলনে বক্তারা গণভোটে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে ইমামদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, মসজিদের খুতবা ও ধর্মীয় আলোচনার মাধ্যমে ভোটারদের সচেতন করা গেলে গণভোটে অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে এবং একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য গণভোট অনুষ্ঠিত হবে।
এ সময় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ইমাম ও খতিবরা সম্মেলনে অংশগ্রহণ করেন এবং গণভোটের সঠিক বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

 

জয়পুরহাট প্রতিনিধি