মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁয় আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত।

নওগাঁয় আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত।

নওগাঁয় আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত।

 

নওগাঁ সদর উপজেলার কোমাইগাড়ি এলাকায় অবস্থিত আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব–২০২৬।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরের দিকে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম এর পরিবর্তে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ মাসুদুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয় নওগাঁর উপ-পরিচালক জনাব মোঃ নূর মোহাম্মদ, সহকারী কমিশনার প্রশান্ত কুমার, এনডিসি শাহ মোহাম্মদ রাশেদ এবং সহকারী কমিশনার উম্মে সালমা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওছিম উদ্দিনসহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ পিঠা উৎসবে শতাধিক  ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেন।

 

নাজমুল হক নওগাঁ প্রতিনিধি