মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে প্রতিষ্ঠানের খেলার মাঠে ওই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) ড. কাইয়ুম আরা বেগম।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ, পিএসসি। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর ২২২, ব্রিগেড কমান্ডার ও সৈয়দপুর সেনানিবাসের স্টেশন কমান্ডার এবং সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাসউদুর রাহমান পিএসসি।


বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় নজরুল ইসলাম, জসিম উদ্দিন, ফজলুল হক ও বেগম রোকেয়া হাউজ নামে চারটি হাউজে বিভক্ত হয়ে শিক্ষা প্রতিষ্ঠানটির নার্সারী শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণিরা শিক্ষার্থীরা ২৩টি ইভেন্টে অংশ নেয়। এতে ফজলুল হক হাউজ চ্যাম্পিয়ন ও নজরুল ইসলাম হাউজ রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।


আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের যেমন খুশি তেমন সাজোসহ কয়েকটি ইভেন্ট এবং পুরুষ ও মহিলা অতিথি ও অভিভাবকদের যথাক্রমে রশি টানাটানি ও বালিশ চালনা উপস্থিত সবাইকে মুগ্ধ করে এবং ব্যাপক আনন্দ দেয়।
এর আগে প্রতিষ্ঠানের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতেই রঙিন বেলুন ও ফেন্টুন উড়িয়ে এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ পরিকল্পনা কমিশনের আর্থ সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) ড. কাইয়ুম আরা বেগম।


পরে কুচকাওয়াজ, ক্রীড়া প্রতিযোগিতা এবং শিক্ষার্থীদের সমন্বয়ে বর্ণাঢ্য ও মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়। সবশেষে আন্তঃহাউজ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ও হাউজের গেমস্ প্রিফেক্টদের মধ্যে পুরস্কার ও ট্রফি বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।


অনুষ্ঠানে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহ্ মো. হেলাল উদ্দিন, নীলফামারী জেলা শিক্ষা অফিসার মো. হাফিজুর রহমান, সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস আহমেদ, সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. শাহীদ শাহাব, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান হাবিব, সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক এলামনাই এসোসিয়েশনের সভাপতি কামারপুকুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক, শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক ও বিপুল সংখ্যক অভিভাবকেরা উপস্থিত ছিলেন।


এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ (কলেজ) খোন্দকার আব্দুল আলিম, উপাধ্যক্ষ (স্কুল) মো. মহসিন আলম, উপাধ্যক্ষ (ইংলিশ ভার্সন) মো. রফিকুল ইসলামসহ পরিচালনা পর্ষদের সদস্য, সকল শিক্ষক-শিক্ষিকা, ও শিক্ষার্থীরা।


মোঃ আমির হোসেন 
সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি,