সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভোটের বক্সে হাত দিলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি: আব্দুল্লাহ আল ফারুক

ভোটের বক্সে হাত দিলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি: আব্দুল্লাহ আল ফারুক

ভোটের বক্সে হাত দিলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি:  আব্দুল্লাহ আল ফারুক

ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশে পরিবর্তন এসেছে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য—এ কথা উল্লেখ করে চকরিয়া-পেকুয়া আসনের ১১ দলীয় জোট মনোনীত ও দাঁড়িপাল্লা প্রতীকের জাতীয় সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক বলেছেন, আসন্ন ২০২৬ সালের নির্বাচনে কেউ ভোটের বক্সে হাত দিলে তার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে, প্রয়োজনে সেই হাত গুড়িয়ে দেওয়ার  হুশিয়ারী দেন ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাদে আসর চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গাবতলী বাজারে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পথসভায় আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোজাম্মেল হক এবং ফাঁসিয়াখালী আশরাফুল উলুম মাদ্রাসার মুহতামিম (পরিচালক) মাওলানা আব্দুল মান্নান।

ফাঁসিয়াখালী ইউনিয়ন জামায়াতের সহসভাপতি ফরিদুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন সভাপতি আব্দুল্লাহ বাহাদুর, সহসভাপতি মোহাম্মদ জাকারিয়া, শহীদ মহিউদ্দিন মাসুমের পিতা মোহাম্মদ ফজলুল কাদের এবং শহীদ আহসান হাবীব হাসানের পিতা হেলাল উদ্দিন।