বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এখনও যেভাবে বিশ্বকাপে খেলতে পারে বাংলাদেশ

এখনও যেভাবে বিশ্বকাপে খেলতে পারে বাংলাদেশ

এখনও যেভাবে বিশ্বকাপে খেলতে পারে বাংলাদেশ

বাংলাদেশের। দিনকয়েক আগে আইসিসি জানিয়েছে, বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে আনা হচ্ছে।

তবে বাংলাদেশের বিশ্বকাপে খেলার সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি। এখনও বিশ্বকাপে খেলতে পারেন লিটন দাসরা। 

পাকিস্তান যদি শেষাবধি টি ২০ বিশ্বকাপ বয়কট করে, তাহলে বাংলাদেশকে টুর্নামেন্টে ফিরিয়ে আনবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই খবর ভারতীয় গণমাধ্যমে ‘দ্য হিন্দুস্তান টাইমস-এর। যদি তাই হয়, তাহলে সেটি হবে সাম্প্রতিক ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় চমকপ্রদ ঘটনা।

খবরে বলা হয়, আইসিসি বাংলাদেশকে স্ট্যান্ডবাই হিসাবে রেখেছে। এও এক অদ্ভুত হেঁয়ালি। নিরাপত্তা শঙ্কায় ভারত থেকে বাংলাদেশ তাদের সব ম্যাচ সরানোর অনুরোধ করেছিল যুক্তিসঙ্গত কারণে।

আইসিসি সেই অনুরোধ খারিজ করে দিয়ে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বের করে দেয়। বাংলাদেশের পরিবর্তে সুযোগ দেওয়া হয় স্কটল্যান্ডকে। এখন বলা হচ্ছে, পাকিস্তান না খেললে ফিরিয়ে আনা হবে বাংলাদেশকে।

গত সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি সেদেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাতের সময় তার পরামর্শ গ্রহণ করেন। নাকভি পরে সাংবাদিকদের জানান, বিশ্বকাপে পাকিস্তান খেলবে কিনা, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শুক্র অথবা সোমবার।

হিন্দুস্তান টাইমস এও জানিয়েছে যে, বিপুল পরিমাণ আর্থিক সংকটের সম্মুখীন হওয়ার আশঙ্কায় পাকিস্তান হয়তো বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে। পিসিবি প্রতি বছর আইসিসি থেকে লভ্যাংশ পায় ৩১৬ কোটি রুপি। বিশ্বকাপ বয়কট করলে এই বিপুল পরিমাণ অর্থ হাতছাড়া হওয়ার পাশাপাশি জরিমানাও গুনতে হবে পিসিবিকে।