মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনের কাজের সঙ্গে জড়িতদের মধ্যে কেউ আওয়ামী লীগের দোসর নেই। তারা সবাই নির্বাচনের জন্য প্রস্তুত এবং প্রত্যেকেই খুব ভালো ও সৎ অফিসার-এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

 

 

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সিলেট নগরীর সুবিদবাজারে পিটিআই সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এর আগে, এদিন বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট নগরীর সুবিদবাজারে পিটিআই সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন জাহাঙ্গীর আলম চৌধুরী। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘সিলেটের প্রস্তুতি আমাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি ভালো। এবার সব ধরনের নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে সুরক্ষা অ্যাপ ব্যবহারের পাশাপাশি সিসি ক্যামেরা ও বডি ক্যামেরার ব্যবস্থা থাকবে। নিরাপত্তা জোরদারে ড্রোন ও ডগ স্কোয়াডও নিয়োজিত থাকবে। তবে ড্রোন সব কেন্দ্রে থাকবে না।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‌‘অন্যান্য নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনের প্রস্তুতি আরও বেশি ভালো। প্রতিটি ভোটিং সেন্টার সুরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আজকের সভার উদ্দেশ্য ছিল নির্বাচন উপলক্ষে আমাদের কোথাও কোনো ঘাটতি আছে কি-না তা দেখা এবং থাকলে তা সমন্বয় করা। কিন্তু এসে দেখলাম তাদের প্রস্তুতি খুবই ভালো, যা আমাদের প্রত্যাশার তুলনায় অনেক বেশি।’