শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কিশোরগঞ্জ সদর উপজেলায় চৌদ্দশত ইউনিয়নের নান্দলা ধানের শীষের নির্বাচনী কার্যলয়ের উদ্বোধন।

কিশোরগঞ্জ সদর উপজেলায় চৌদ্দশত ইউনিয়নের নান্দলা ধানের শীষের নির্বাচনী কার্যলয়ের উদ্বোধন।

কিশোরগঞ্জ সদর উপজেলায় চৌদ্দশত ইউনিয়নের নান্দলা ধানের শীষের নির্বাচনী কার্যলয়ের উদ্বোধন।

কিশোরগঞ্জের চৌদ্দশত নান্দলায় কিশোরগঞ্জ-১ আসনের ধানের শীষ প্রতীকের নির্বাচনী কার্যলয় উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার চৌদ্দশত নান্দলা বাজারে এ কার্যলয়ের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মো. মাজহারুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. মাজহারুল ইসলাম বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। ৪৫ বছরের রাজনৈতিক জীবনে স্ত্রী-সন্তানের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি। তাই আপনারা আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন। মনে রাখবেন, ধানের শীষ প্রতীক শুধু একটি রাজনৈতিক প্রতীক নয়, এটি সাধারণ মানুষের অধিকার ও গণতন্ত্রের প্রতীক।

 

এছাড়া তিনি কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রতিশ্রুতি দেন।

এ সময় কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ইসরাঈল মিঞা, চৌদ্দশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাহার আলীসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় ব্যবসায়ী, সামাজিক ব্যক্তিত্ব এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


কার্যলয় উদ্বোধনের পর নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। পরে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা জোরদার করার অঙ্গীকার করেন।