মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ধানের শীষের পক্ষে মাত্রাইয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে উৎসবমুখর পরিবেশ

ধানের শীষের পক্ষে মাত্রাইয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে উৎসবমুখর পরিবেশ

ধানের শীষের পক্ষে মাত্রাইয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে উৎসবমুখর পরিবেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট-২ (কালাই–ক্ষেতলাল–আক্কেলপুর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী  মো. আব্দুল বারীর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনায় কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বালাখুর গ্রামে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২৯ জানুয়ারি ২০২৬) দিনব্যাপী এ কর্মসূচিতে নেতৃত্ব দেন আব্দুল বারী ছেলে  মো. তৌফিক হাসান বারী। কর্মসূচির শুরুতেই তিনি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির রাজনীতি ও ধানের শীষ প্রতীকের গুরুত্ব তুলে ধরেন। পরে গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয় উঠান বৈঠক।

 


এ সময় উপস্থিত ছিলেন  মিসেস নাজমা আরা বারী, তৌহিদা রহমান তালুকদার, সেলিনা ও জিএম বাবলুসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আরও উপস্থিত ছিলেন কালাই মডেল প্রেস ক্লাব এর সিনিয়র সহ-সভাপতি ও বিএনপির নেতা মো. আলেক উদ্দিন,কৃষক দলের নেতা নূর আলম, ছাত্রদল নেতা মো. আল আমিন চৌধুরীসহ বালাখুর গ্রামের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় বিএনপি নেত্রীবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ ভোটার।

 


উঠান বৈঠকে বক্তারা বলেন, দেশে গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য ধানের শীষ প্রতীকের বিজয় অত্যন্ত জরুরি। তারা বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার মাধ্যমেই দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা সম্ভব। বক্তারা আগামী নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী  মো. আব্দুল বারীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


কর্মসূচি চলাকালে স্থানীয় ভোটাররা তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। নেতৃবৃন্দ সেগুলো গুরুত্বসহকারে শোনেন এবং নির্বাচিত হলে মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। পুরো আয়োজনটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

 

মো:সুমন মন্ডল, (জয়পুরহাট) প্রতিনিধি