বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দীর্ঘ বিরতির পর আবার পরিচালনায় আবুল হায়াত।

দীর্ঘ বিরতির পর আবার পরিচালনায় আবুল হায়াত।

দীর্ঘ বিরতির পর আবার পরিচালনায় আবুল হায়াত।


প্রায় এক বছরের বিরতির পর আবার পরিচালনায় ফিরেছেন অভিনেতা আবুল হায়াত। গাজীপুরের রাজেন্দ্রপুরের একটি রিসোর্টে গত মঙ্গলবার শুটিং শুরু হওয়া নাটকটির নাম ‘সখিনা’। রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নাটকের চিত্রনাট্যও করেছেন আবুল হায়াত।

 

শুটিং স্পট থেকে গতকাল বুধবার দুপুরে আবুল হায়াত বলেন, ‘রাবেয়া (খাতুন) খালার শত শত গল্প আছে। এসব গল্পের মধ্যে কম খরচের মধ্যে কাজ করার মতো অনেক গল্প রয়েছে। “সখিনা” পড়ে মনে হয়েছে, এটি নিয়ে কাজ করা যায়। তাই শুটিং শুরু করেছি।’ গ্রামীণ পটভূমিতে তৈরি নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন মৌসুমী মৌ। মৌসুমী বলেন, ‘রাবেয়া খাতুনের গল্প ও আবুল হায়াতের পরিচালনায় কাজ করতে পারাটা সত্যিই সৌভাগ্যের।’

 

আবুল হায়াত বলেন, ‘আগের মতো টানা কাজ করছি না। যে গল্প বা চরিত্র ভালো লাগে, সেগুলোই বেছে বেছে করি। বাকি সময়টা পরিবার ও বিশ্রামের জন্য রাখি। তবু অভিনয় না করলে অসহায় মনে হয়।’‘ 

সখিনা’ নাটকে অন্যান্য চরিত্রে আছেন শ্যামল মাওলা, নরেশ ভূঁইয়া ও বদরুল হাসান খান। নাটকটি আগামী পবিত্র ঈদুল ফিতরের জন্য নির্মাণ করা হচ্ছে।