বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইথুন বাবু নির্মান করলেন "ভাইরাল এখন ধানের শীষ।

ইথুন বাবু নির্মান করলেন "ভাইরাল এখন ধানের শীষ।

ইথুন বাবু নির্মান করলেন "ভাইরাল এখন ধানের শীষ।

বিএনপির নির্বাচনি হাওয়ায় আরও এক গানের ছোঁয়া লাগলো। জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার ইথুন বাবুর নতুন নির্বাচনি গান প্রকাশ করেছেন। এর ভিডিওর মোড়ক উন্মোচন করা হলো জমকালো আয়োজনে। গানের নাম ‘ভাইরাল এখন ধানের শীষ’।রাজধানীর বনানীতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।

 

গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে আয়োজনে ছিল গান, বক্তব্য আর নির্বাচনি আবহ। অনুষ্ঠানে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক পরিবেশনায় রাজনীতির পাশাপাশি বিনোদনের আবহও ছিল চোখে পড়ার মতো।

 

গানটির কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন ইথুন বাবু নিজেই। নতুন গান প্রসঙ্গে তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে একটি আনন্দমুখর ও উৎসবধর্মী গান তৈরির চেষ্টা করেছেন তিনি। তার ভাষ্য, ‘ভাইরাল এখন ধানের শীষ’-শিরোনামের এই গানটি ইতোমধ্যে শ্রোতাদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

 

ইথুন বাবু আরও জানান, বিএনপির একজন বিশ্বাসী কর্মী হিসেবে তিনি শুধু রাজপথেই নয়, কণ্ঠযোদ্ধা হিসেবেও আন্দোলনে যুক্ত ছিলেন এবং থাকবেন। দেশ ও দলের জন্য কাজ করাই তার লক্ষ্য বলে জানান এই শিল্পী।