বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এবার ক্যাকটাস নিয়ে আসছেন প্রীতম হাসান।

এবার ক্যাকটাস নিয়ে আসছেন প্রীতম হাসান।

এবার ক্যাকটাস নিয়ে আসছেন প্রীতম হাসান।

প্রীতম হাসান মানেই বিশেষ কিছু। সে হোক গান, হোক অভিনয়। সেসব কাজও দর্শকরা গ্রহণ করে। তবে এবারের বিষয়টি একটি বেশিই বিশেষ। কারণ, প্রথমবার অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন প্রীতম। নিজের জন্মদিনে (২৭ জানুয়ারি) অভিনয়ের নতুন খবর নিয়ে হাজির হলেন তিনি। 

 

প্রীতম হাসান জানান, শিহাব শাহীন পরিচালিত চরকির অরিজিনাল ওয়েব সিরিজ ‘ক্যাকটাস’–এ যুক্ত হয়েছেন তিনি। সম্প্রতি সিরিজটির শুটিংও শুরু করেছেন প্রীতম।

মেহজাবীন বলেন, ‘যেভাবে কাজ কমিয়ে দিয়েছি, নতুন কোনো কাজে ওই পরিমাণ চমক বা চ্যালেঞ্জ না থাকলে আমি যুক্ত হই না। আমার মনে হয়েছে এই চরিত্রটা আমার ছেড়ে দেয়া উচিৎ হবে না। হতে পারে, এমন চরিত্র আমি আর কখনও পাব না।’

 

শিহাব শাহীন প্রথম থেকেই ‘মরীচিকা’, ‘সিন্ডিকেট’, ‘অ্যালেন স্বপন’ এর মতো থ্রিলার নির্মাণের মাধ্যমে দর্শকদের চমকে দিয়ে আসছেন। এবার তিনি নিয়ে আসছেন ‘ক্যাকটাস’।

শিহাব শাহীন বলেন, ‘বড় কাজ করার ক্ষেত্রে আমাদের পুরো ইন্ডাস্ট্রির একটা লিমিটেশন আছে। সেগুলোকে বিবেচনা করে ‘ক্যাকটাস’ যতোটা বড় করা যায় সেটা আমরা করেছি। শুরু থেকেই ভেবেছি যে গ্লোবাল স্ট্যান্ডার্ডের একটা কাজ করব এবং একটা স্পাই ইউনিভার্স তৈরি করা যায় কি না। আশা করছি সেই ভিশনে আমরা আগাতে পারব।’

প্রীতম-মেহজাবীন ছাড়াও এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মানস বন্দ্যোপাধ্যায়, সালাহউদ্দিন লাভলু, শাহাদাৎ হোসেন, নাজিবা বাশার, সানজিদা তাসনিম প্রমুখ।