মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যোগদান করা ১২ জনকে ফুলের মালা দিয়ে বরণ করে নিলেন জামায়াত নেতারা

যোগদান করা ১২ জনকে ফুলের মালা দিয়ে বরণ করে নিলেন জামায়াত নেতারা

যোগদান করা ১২ জনকে ফুলের মালা দিয়ে বরণ করে নিলেন জামায়াত নেতারা

নাটোরের নলডাঙ্গায় ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতিসহ ১২ নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শুক্রবার সকাল ১০টায় নলডাঙ্গা উপজেলার ৪নং পিপরুল ইউনিয়নে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।


পিপরুল ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মো. ইস্রাফিল, ২নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মো. খালেদুল ইসলামের নেতৃত্বে তারা জামায়াতে যোগ দেন।

অনুষ্ঠানে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের ১১ দলীয় সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক ইউনুস আলী যোগদানকারীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানে অধ্যাপক ইউনুস আলী ছাড়াও বক্তব্য রাখেন- নাটোর জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মো. দেলোয়ার হোসেন খান, জেলা সহকারী সেক্রেটারি মো. আতিকুল ইসলাম রাসেল, জামায়াত নেতা আলী আল মাসুদ মিলন ও সম্প্রতি জামায়াতে যোগ দেয়া ইসলামী আন্দোলনের সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট আমেল খান চৌধুরী।