মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অবৈধ সিএনজি অটোরিকশায় ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডার, সুন্দরগঞ্জে যৌথবাহিনীর কঠোর অভিযান

অবৈধ সিএনজি অটোরিকশায় ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডার, সুন্দরগঞ্জে যৌথবাহিনীর কঠোর অভিযান

অবৈধ সিএনজি অটোরিকশায় ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডার, সুন্দরগঞ্জে যৌথবাহিনীর কঠোর অভিযান

 

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহার করে চলাচলকারী সিএনজি অটোরিকশায়  অভিযান পরিচালনা করে যৌথবাহিনী।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পযন্ত  গাইবান্ধা সুন্দরগঞ্জ রোডে চৌরাস্তার মোড়ে এ অভিযান পরিচালনা করা হয় 

অভিযান চলাকালে একাধিক অবৈধ সিএনজি অটোরিকশা আটক করা হয়। আটক হওয়ায়  যানবাহনে সিএনজির পরিবর্তে রান্নার এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হচ্ছিল, যা যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে  জরিমানা সহ মামলা দায়ের করা হয়েছে।

যৌথবাহিনী সূএ জানায়, জনগণের জীবন ঝুঁকিতে ফেলে এ ধরনের অবৈধ যানবাহন রাস্তায় কোনোভাবেই চলাচল করতে দেওয়া হবে না। এখন থেকে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ চেকপোস্টের সংখ্যা বৃদ্ধি করা হবে এবং নিয়মিত তল্লাশি জোরদার করা হবে।

যৌথবাহিনী আরও জানায়, দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এই ধরনের অবৈধ সিএনজি অটোরিকশা চিহ্নিত করে জব্দ করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল যৌথবাহিনীর এই অভিযানে সন্তোষ প্রকাশ করে অবৈধ ও ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 

 গাইবান্ধা সুন্দরগঞ্জ : শাহিন মিয়া