বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাতিয়ায় ধানের শীষের সমর্থকের দোকানে আগুন, পুড়ে গেছে প্রায় কোটি টাকার সম্পদ

হাতিয়ায় ধানের শীষের সমর্থকের দোকানে আগুন, পুড়ে গেছে প্রায় কোটি টাকার সম্পদ

হাতিয়ায় ধানের শীষের সমর্থকের দোকানে আগুন, পুড়ে গেছে প্রায় কোটি টাকার সম্পদ


হাতিয়ায় ধানের শীষের এক সমর্থকের দোকানে অগুন দিয়েছে দুবৃত্তরা। রাতের আধারে দেওয়া আগুনে পুড়ে গেছে ৭টি দোকান, একটি মাইক্রোবাস ও দুইটি সিএনজি সহ প্রায় কোটি টাকার সম্পদ।

রোববার ভোরে উপজেলার মুলা মার্কেট এলাকায় এই আগুন দেওয়ার ঘটনা ঘটে। সবকটি দোকানের মালিক চরঈশ্বর ইউনিয়নরের ৩ নং ওয়ার্ডের কালাম সর্দার। সংবাদ পেয়ে ভোরেই ঘটনাস্থল পরিদর্শন করেন নোয়াখালী-৬ হাতিয়া ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। তিনি এই ঘটনার জন্য এনসিপির নেতাকর্মীদের দায়ী করেন।

স্থানীয়রা জানান, রাত আনুমানিক ৩ টার দিগে আগুন দেখে সবাই চুঠে আসে। সংবাদ দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিস এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনে। এর আগে পুড়ে ছাই হয়ে যায় ৭টি দোকানের সকল মালামাল ও পাশের গেরেজে থাকা দুটি সিএনজি ও একটি মাইক্রোবাস। 
দোকানের মালিক কালাম সর্দার বলেন, তিনি ধানের শীষের সমর্থনে নির্বাচন করেন। গত কয়েকদিন প্রতিপক্ষের লোকজন তাকে দেখে নিবে বলে হুমকি দিয়ে আসছে। দোকানে আগুন দিবে বলে হুমকি দেয়। গভীর রাতে মোবাইলে লোকজন তাকে দোকানে আগুন দেওয়া হয়েছে বলে সংবাদ দেয়। এসে দেখে সব পুড়ে ছাই হয়ে গেছে।

এই বিষয়ে নোয়াখালী-৬ হাতিয়া ধানের শীষের প্রার্থী  ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, ধানের শীষের পক্ষে নির্বাচন করার কারনে প্রতিপক্ষের লোকজন এই কাজটি করেছে।  তিনি এই ঘটনা তদন্ত করে  ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।