শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামানের মৃত্যুবার্ষিকী আজ।

দেশের কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামানের মৃত্যুবার্ষিকী আজ।

দেশের কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামানের মৃত্যুবার্ষিকী আজ।

 

আজ থেকে পাঁচ বছর আগে ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে সূত্রাপুরের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার মৃত্যুতে দেশীয় সিনেমা ইন্ডাস্ট্রির একটি আলোকিত অধ্যায়ের অবসান ঘটে।

জানা গেছে, এটিএম শামসুজ্জামানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার বাসায় মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে। কোরআন খতম ও এতিমদের খাওয়ানো আয়োজন করা করা হয়েছে।

১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে একুশে পদকজয়ী অভিনেতা এটিএম শামসুজ্জামানের জন্ম। ১৯৬১ সালে উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করে ক্যারিয়ার শুরু করেন তিনি। চিত্রনাট্যকার হিসেবে তিনি প্রথম কাজ করেন ‘জলছবি’ সিনেমায়।

এরপর শতাধিক ছবির চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন তিনি। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জীবন তৃষ্ণা, স্বপ্ন দিয়ে ঘেরা, যে আগুনে পুড়ি, মাটির ঘর, মাটির কসম, চিৎকার, লাল কাজল ইত্যাদি।