শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের আমলে করা বাণিজ্য চুক্তিগুলো পর্যবেক্ষণ করা হবে বাণিজ্য মন্ত্রী

আওয়ামী লীগের আমলে করা বাণিজ্য চুক্তিগুলো পর্যবেক্ষণ করা হবে বাণিজ্য মন্ত্রী

আওয়ামী লীগের আমলে করা বাণিজ্য চুক্তিগুলো পর্যবেক্ষণ করা হবে বাণিজ্য মন্ত্রী

আওয়ামী লীগ সরকারের আমলে করা বাণিজ্য চুক্তিগুলো পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন গত আওয়ামী লীগ সরকারের আমলে যে বাণিজ্য চুক্তিগুলো হয়েছে, সেগুলো পর্যবেক্ষণ করবে বর্তমান সরকার।


তিনি বলেন, রপ্তানি বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে দেশের বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করবে সরকার। সরকার বিনিয়োগ বাড়াবে। এ ছাড়া বিনিয়োগের সহায়ক পরিবেশ তৈরি করা হবে এবং আন্তঃদেশীয় বাণিজ্যের বৈশ্বিক স্থবিরতা কাটাতেও কাজ করবে।

এর আগে সকালে ঢাকা থেকে বিমানে সিলেটে পৌঁছান খন্দকার আব্দুল মুক্তাদির। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এ সময় জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বিমানবন্দর থেকে সার্কিট হাউজে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।