শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কিশোরগঞ্জে নামাজ শেষে বাড়ি ফেরার পথে অটোরিকশা উল্টে ইমামের মৃত্যু

কিশোরগঞ্জে নামাজ শেষে বাড়ি ফেরার পথে অটোরিকশা উল্টে ইমামের মৃত্যু

কিশোরগঞ্জে নামাজ শেষে বাড়ি ফেরার পথে অটোরিকশা উল্টে ইমামের মৃত্যু


কিশোরগঞ্জ জজ কোর্টের সামনে শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) ভোরে ফজরের নামাজ পড়িয়ে অটোরিকশায় বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মোস্তাফিজুর রহমান গোলাম মোস্তফা (৬০) নামে এক ইমামের মৃত্যু হয়েছে। তিনি কিশোরগঞ্জ সদর মডেল থানা মসজিদের পেশ ইমাম হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় অটোরিকশাচালকও গুরুতর আহত হয়েছেন।


স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রতিদিনের মতো শুক্রবার ভোরে নামাজ পড়িয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন গোলাম মোস্তফা। জজ কোর্টের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাককে সাইড দিতে গিয়ে অটোরিকশাটি সড়কের ওপর নির্মাণাধীন ড্রেনের জন্য ফেলে রাখা বালুর স্তূপে ধাক্কা খায়। এতে অটোরিকশাটি উল্টে গেলে ইমাম গোলাম মোস্তফা ও চালক সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গোলাম মোস্তফাকে মৃত ঘোষণা করেন। আহত অটোরিকশা চালকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহতের ছেলে সালমান ফারসি অভিযোগ করেন, সড়কের ওপর বালু ফেলে রাখার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। যথাযথ নিরাপত্তা ব্যবস্থা থাকলে এমন প্রাণহানি এড়ানো সম্ভব ছিল বলে তিনি দাবি করেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে নিহতের শরীরে দৃশ্যমান বড় ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অটোরিকশা থেকে পড়ে গিয়ে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

আশরাফুল ইসলাম রাজন
কিশোরগঞ্জ